মাসে ৫০০ থেকে ২ হাজার টাকা ভ্যাট দিতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের
প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে নির্ধারিত হারে ভ্যাট আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা এবং জেলা সদর ও জেলা পৌর এলাকায় ২ হাজার টাকা ভ্যাট নির্ধারণের কথা ভাবা হচ্ছে।
এ ভ্যাট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের সুযোগ রাখা হবে। ভবিষ্যতে প্রান্তিক পর্যায়ে ভ্যাট আদায়ে আলাদা অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে।
এনবিআর সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দেশের তিন থেকে পাঁচ লাখ ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ব্যবস্থার আওতায় আনা হতে পারে। এরই মধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বাজার, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভ্যাট আরোপের আওতা নির্ধারণ করা হবে।
/শান্ত/
