অধিক মুনাফার আশায় মজুদ
মাদারীপুরে কোল্ড স্টোরেজে পচলো ৩ কোটি টাকার আলু
মাদারীপুরে অধিক মুনাফার আশায় দীর্ঘদিন কোল্ড স্টোরেজে রাখা প্রায় ৩ কোটি টাকার আলু পচে নষ্ট হয়েছে। বর্তমানে এসব আলু বিনামূল্যে গরুর খাবার হিসেবে স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
কোল্ড স্টোরেজের ম্যানেজার আবদুল করিম জানান, ২০২৫ সালের মার্চে আলুগুলো সংরক্ষণ করা হয়েছিলো। দীর্ঘদিন স্টোরেজে থাকার কারণে আলুর তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। নষ্ট হওয়া ২০ হাজার বস্তা আলুতে প্রায় ৩০ হাজার মণ আলু রয়েছে। এসব আলুর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
দীর্ঘদিন আলু মজুদ করে রাখার কারণে মাদারীপুরের আড়তদাররা অন্য জেলা থেকে আলু কিনে স্থানীয় বাজারের চাহিদা মেটাচ্ছেন। এতে তাদের আলু সংগ্রহের খরচও বেড়েছে। মাদারীপুরের তরকারির আড়তদার খবিরউদ্দিন বলেন, আলু ভালো থাকার সময় বাজারে বিক্রি করে হলে অন্য জেলা থেকে আলু আনার প্রয়োজন কমতো। বেশি মুনাফার আশায় আলু মজুদ করে রাখায় এখন মালিককেই লোকসান গুনতে হচ্ছে।
মাদারীপুর কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া বলেন, তিনি মাদারীপুর কোল্ড স্টোরেজ পরিদর্শন করবেন। কেনো আলু দীর্ঘদিন মজুদ করে রাখা হয়েছিল, সেটিও খতিয়ে দেখা হবে।
// ইমরান//
