সরকারি কলেজের জন্য মাউশি'র জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে রুটিন পাঠাতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, মাউশির আওতাধীন সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড ফাইলে প্রস্তুত করতে হবে। রুটিনে বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজির ক্ষেত্রে ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
/শান্ত/
