মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখতে দেশের সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ নির্বিঘ্ন রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে নিবন্ধিত নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। সিম কার্ডটি সচল না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না। একই সঙ্গে বোর্ডের বিভিন্ন অনলাইন সেবার জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোও বাধাগ্রস্ত হবে।
এ কারণে অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রতিষ্ঠানপ্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
/শান্ত/
