বিয়ের পরও রাশমিকা মান্দানার ক্রাশ কে?
বিয়ের পর প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ‘রানাবালি’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
সিনেমাটি মুক্তির আগে সামাজিক মাধ্যমে তাদের মিষ্টি খুনসুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা জানান রাশমিকা।
তিনি লেখেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
রাশমিকার এই পোস্টের জবাবে বিজয় লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’
‘রানাবালি’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। রাশমিকাকে দেখা যাবে জয়াম্মা চরিত্রে। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষকে পটভূমি করে নির্মিত সিনেমাটিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিদ্রোহী যোদ্ধার লড়াই তুলে ধরা হয়েছে।
/শান্ত/
