কলকাতায় পুরস্কার জিতলো বাংলাদেশের দুই সিনেমা
কলকাতার পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত ছবিটি পেয়েছে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ পেয়েছে বাংলাদেশের ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় উৎসবটি। রবিবার (১৩ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
‘জয়া আর শারমিন’ ছবির প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানান। তার মতে, এ পুরস্কার ছবির শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের।
/শান্ত/
