কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীর কাছ মিললো বিপুল মাদক
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ওই যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মাদক জব্দের পর আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কুয়েতে মাদক পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিয়মিত তল্লাশি চালানো হয়।
/শান্ত/
