জাতিসংঘে সিএনএন সাংবাদিককে ভর্ৎসনা ট্রাম্পের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে ভর্ৎসনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ট্রাম্পকে ইরান যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে প্রশ্ন করেন কলিন্স। জবাবে ট্রাম্প সিএনএনের উপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আপনার এখানে থাকা উচিত নয়।’ কলিন্স জানান, হোয়াইট হাউস নয়, জাতিসংঘের অনুমোদনেই তারা অধিবেশনটি কভার করছেন।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসের প্রেস কভারেজ থেকে বাদ দিয়েছে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় টেলিভিশন নেটওয়ার্ক প্রেসিডেন্টের টেলিভিশন প্রেস পুলের কভারেজ স্থগিত করেছে। একই সঙ্গে ওই তিন সংবাদমাধ্যম হোয়াইট হাউসের বিরুদ্ধে মামলা করেছে।
জাতিসংঘে অবশ্য ওই সংবাদমাধ্যমগুলো জাতিসংঘের দেওয়া মিডিয়া পাস ব্যবহার করে ট্রাম্পের সফর ও অধিবেশন কভার করছে। হোয়াইট হাউসের নিষেধাজ্ঞার কারণে তৈরি বিরোধের মধ্যেই জাতিসংঘে ট্রাম্প-কলিন্সের এই কথোপকথন হলো।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও কলিন্স ও সিএনএনের সমালোচনা করেন ট্রাম্প।
/শান্ত/
