এমপি নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪ দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে ১ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর করা মামলায় গাজী নজরুল, মাকসুদা ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। এজাহারে বিয়ের পর মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়েছে।
/শান্ত/
