দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
দেশের জ্বালানি সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য বিগত সময়ে কার্যকর ভূমিকা না নেওয়াকে দায়ী করেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা সাক্ষাৎ করতে গেলে আলাপকালে তিনি এসব কথা বলেন। সংকট সমাধানে বর্তমান সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।
বিটিএমএ'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিটিএমএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিরতা-সহ বিভিন্ন কারণে স্বাধীনতার ৫৫ বছর পরেও আমরা আমাদের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বর্তমানে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের ফলে অর্থনীতির খাতগুলোকে পুনর্নির্মাণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি এই সুযোগকে কাজে লাগাতে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।
// ইমরান//
