সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী।
সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম ৪ নম্বরে রয়েছে।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই মামলার আসামী ছিলেন মহিউদ্দিন চৌধুরী।
// ইমরান//
