মিরপুরে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, আটক ২০
রাজধানীর মিরপুর ১০ নম্বরে সহিংসতার ঘটনায় এই পর্যন্ত ৪টি মামলা হয়েছে। এরমধ্যে ট্রাফিক বক্স ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর ও সিটি কর্পোরেশনের ট্রাকে আগুনের ঘটনায় মিরপুর মডেল থানায় ৩টি ও কাফরুল থানায় আরও ১টি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসব মামলায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই মিরপুর ১০ এলাকায় বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। সকালেও অভিযানে নামে পুলিশ।
বুধবারের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এবং আবারো ফুটপাতে দোকান বসানোর চেষ্টার অভিযোগে সন্দেহজনক ৭ থেকে ৮ জনকে আটক করা হয়। তবে বেশিরভাগ এলাকা ছিলো হকারমুক্ত। রাস্তাঘাট ফাঁকা থাকায় অনায়াসে যাতায়াত করতে পারছেন পথচারীসহ যাত্রীরা।
// ইমরান//
