মতিউরের মামলায় প্রথম দিনের সাক্ষ্যও হয়নি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ হয়নি। সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ আগামী ১ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো। তবে আসামিপক্ষের আইনজীবীরা চার্জগঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ দেন।
এর আগে ৩ আগস্ট মতিউরের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
/শান্ত/
