ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন। এই সময়ে মারা গেছেন ১৯৫ জন।
এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২১ দিনেই মৃত্যু হয়েছে ৯৮ জনের, যা চলতি বছরে কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু। আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য।
/শান্ত/
