১ দিনে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত) ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে ৬ , সিলেট বিভাগে ১ , চট্টগ্রামে ২ , খুলনা ১ ও রংপুরে ২ শিশুর মৃত্যু হয়েছে।
// ইমরান//
