হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, মোট ১০৩০
দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও উপসর্গে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন ও সিলেটে ৪ জন মারা গেছে। একই সময়ে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।
// ইমরান//
