হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৬
দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও উপসর্গে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও উপসর্গ নিয়ে ৯৪৬ জনের মৃত্যু হয়েছে।
//ইমরান//
