দেশবাসীকে দেওয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দেশবাসীকে দেওয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এই মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাদের অধিকার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট বন্ধ করা হলে তা মানবো না। এটা তাদের প্রতি জুলুম করা হবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবার অচলাবস্থা যেন তৈরি না হয়, সেই জন্য শ্রমবাজার সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবো আমরা।
//ইমরান//
