ডেঙ্গু নিয়ে কনটেন্ট বানাতে ক্রিয়েটরদের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ৩ মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বহু কনটেন্ট ক্রিয়েটর।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, জমা পানি পরিষ্কার রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার মতো জরুরি বার্তাগুলো কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীল ভিডিও, ইনফোগ্রাফিক ও পোস্টের মাধ্যমে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সচেতনতামূলক কনটেন্ট তৈরির মাধ্যমে সবাই এই জাতীয় উদ্যোগে ভূমিকা রাখতে পারেন।
// ইমরান//
