হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯০ জন।
বুধবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন দুজন। হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬ জনের। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২০ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯৩ জন।
এই পর্যন্ত হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।
/শান্ত/
