গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ২ যাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
// ইমরান//
