বিজেএস পরীক্ষায় প্রথম হলেন সিয়াম
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেন। সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৪১তম ব্যাচের শিক্ষার্থী।
গাইবান্ধার সাঘাটা উপজেলার আনদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিম দম্পতির সন্তান সিয়াম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা শেষ করে তিনি ১৮তম বিজেএস পরীক্ষায় অংশ নেন।
সিয়ামের এ সাফল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার নিজ এলাকা সাঘাটায় আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
/শান্ত/
