ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী পুতুল
প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
পুতুল আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।
// ইমরান//
