মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিলো। এই সময় ঢাকার দিকে যাওয়ার জন্য ইউটার্ন নেয় একটি প্রাইভেটকার। এই সময় বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
// ইমরান//
