দেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরকার জ্বালানিতে ভর্তুকি দিলেও দাম সমন্বয়ের পর প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে। প্রতি লিটার ডিজেল কিনতে সরকারের খরচ হচ্ছে ২৫০ টাকা।
সম্প্রতি সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। প্রশাসনের ভেতরে থাকা একটি অংশ নাশকতা বা স্যাবোটেজে জড়িত কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
/শান্ত/
