একাত্তরের পরাজিত শক্তি ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে, যারা দেশের মানুষকে গুম, খুন করেছে সেই ফ্যাসিস্টদের সাথেও তারা হাত মিলিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নরসিংদীতে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, একদিকে ভারত থেকে হুংকার দেয় ডিসেম্বরে উনি ফিরবে, অন্যদিকে দেশ থেকে হুংকার দেয় ডিসেম্বরে সরকার পতন করবে। তারা দুই পরাজিত শক্তি এক হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও দেশকে রক্ষার জন্য ৭১-এ যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, ভারতের প্রভুত্ব করার জন্য নয়। মানুষ ভারতের প্রভুত্ব মেনে কখনোই দেশে বসবাস করবে না। বাংলার মানুষ পারস্পরিক স্বার্থের মধ্য দিয়ে বন্ধুত্ব করতে চায়, প্রভুত্ব মেনে নয়।
//ইমরান//
