সংসদ নির্বাচনে সরাসরি নারী প্রার্থী দেবে জামায়াত: মারদিয়া মমতাজ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরাসরি নারী প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
মারদিয়া মমতাজ বলেন, এই বিষয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। গত নির্বাচনেও আমাদের দলের নারীদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিলো, তারা সরাসরি নির্বাচন করতে চান কি না। ৭০ শতাংশ নারী না উত্তর দিয়েছিলেন।
//ইমরান//
