সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্র আছে কি না, খুঁজে দেখা দরকার: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাইফুর রহমান দুর্ঘটনায় মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিলো, না কোনো জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো—এটা আমাদের খুঁজে বের করা দরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সাইফুর রহমানের মতো একজন মানুষ, যিনি এরকম একটি ছোট দেশ, দারিদ্র্র্যপীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির ওপরে যিনি দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন, এটা অনেক দেশ পছন্দ করেনি।
/শান্ত/
