বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সেমিফাইনালে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাপানের নিশিনে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়ালো না।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে না খেলেও সেমিফাইনালের টিকেট পেলো বাংলাদেশ। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিং এ বাংলাদেশ আছে ৮ নম্বরে, মালয়েশিয়া ২৫ নম্বরে।
আগামী ১ অক্টোবর একই মাঠে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এর আগে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ মাঠে না গড়ানোয় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানও।
// ইমরান//
