জুনিয়র এশিয়া কাপ হকিতে গ্রুপ সেরা বাংলাদেশের মেয়েরা
এক ম্যাচ হাতে রেখেই জুনিয়র নারী এশিয়া কাপ হকির ‘চ্যালেঞ্জার পুল’-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান টুর্নামেন্টে আজ (৮ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-২০ নারী দল।
এই জয়ে ১০ দলের টুর্নামেন্টে সেরা ছয়ের জায়গাও নিশ্চিত করেছে জাইলস বোনেটের দল। এর আগে চাইনিজ তাইপেই ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ায় ম্যাচটি হবে মূলত নিজেদের অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখার লড়াই।
/শান্ত/
