আইফোনে নতুন অভিজ্ঞতা নিয়ে এলো আইওএস ২৭
বিশ্বজুড়ে আজ ১৪ সেপ্টেম্বর আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ২৭ উন্মুক্ত করছে অ্যাপল। নতুন সংস্করণে নকশা, পারফরম্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ছবি, ফাইল আদান-প্রদান ও কারপ্লেতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ উন্নত সিরি। অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন জটিল প্রশ্ন বুঝতে, আইফোনের পর্দায় থাকা তথ্য বিশ্লেষণ করতে এবং ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পন্ন করতে আরও সক্ষম হবে। তবে এআই-ভিত্তিক কিছু সুবিধা তুলনামূলক নতুন আইফোনে সীমাবদ্ধ থাকবে।
আইওএস ২৭-এ ফটোস অ্যাপে এআইনির্ভর ছবি সম্পাদনা ও তৈরির সুবিধা বাড়ানো হয়েছে। লিকুইড গ্লাস ডিজাইনও আরও পরিমার্জিত হয়েছে। অ্যাপল জানিয়েছে, কিছু অ্যাপ ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু হতে পারে। ফটোস ও এয়ারড্রপেও গতি বাড়ানোর দাবি করা হয়েছে।
/শান্ত/
