দুবাই ট্যাক্সি কোম্পানিতে আরও কর্মী নেওয়ার আহবান কনসাল জেনারেলের
দুবাই ট্যাক্সি কোম্পানীর গ্রুপ চীফ অপারেশন্স অফিসার (জিসিওও) আম্মার আল বুরাইকির সঙ্গে বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান। বৈঠকে কোম্পানিটিতে আরও বেশি বাংলাদেশি কর্মী নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুবাইয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দুবাই ট্যাক্সি কোম্পানীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও অধিক সংখ্যক দক্ষ জনবল নিয়োগের জন্য বুরাইকির কাছে অনুরোধ জানান।
একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
// ইমরান//
