সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান
সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফুয়াং ক্লাবে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন এই ক্লাবটিতে শনিবার (৩ অক্টোবর) বিকালে এই অভিযান শুরু হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ের এই ক্লাব ও বারের মালিক শেখ নূর ইসলাম। দীর্ঘদিন ধরে এই ক্লাবে অবৈধ জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ ছিলো। এসব অভিযোগের প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালেও ফুয়াং ক্লাবে অভিযান চালিয়েছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবারের এই নতুন অভিযানের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত রাখার অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশান এলাকার ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়েছিলো। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করলো।
গুলশানের ওই অভিযানে অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নূর ইসলামের দু’টি বৈধসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয় বলে জানা গেছে।
//আইই//
