পদ্মা ব্যারাজ নির্মাণকাজের উদ্বোধন আগামী বছর: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারাজ নির্মাণকাজের উদ্বোধন আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রাজবাড়ীতে এসে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করবেন। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও মাছ উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।
প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
/শান্ত/
