অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্পিকার আক্ষেপ করে বলেন, আমাদের...অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ফিলিপাইনে যারা এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলো, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু এই ঘটনায় জড়িত বাংলাদেশের কারও কোনো বিচার হয়নি।
অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো দেশের সর্বনাশ করে দিয়েছে লুটপাট করে। আওয়ামী লীগ আমলের একটা প্রতিমন্ত্রী জাবেদ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী); তাঁর ৩৬০টা বাড়ি পাওয়া গেছে লন্ডনেই। দুবাইয়ে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে। সব বাংলাদেশের সম্পদ, আপনার-আমার টাকা, জনগণের টাকা লুণ্ঠন করে তারা এভাবে নিয়ে গেছে।
// ইমরান//
