মালিবাগে পরপর দুই ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
/শান্ত/
