কে পাচ্ছেন ব্যালন ডি’অর, জানালেন ডি পল
ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় এবার লিওনেল মেসির পক্ষ নিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার মতে, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটির যোগ্য দাবিদার মেসিই।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমকে দেওয়া বক্তব্যে ডি পল বলেন, মেসির পারফরম্যান্স তাকে যেকোনো তুলনার ঊর্ধ্বে নিয়ে গেছে। বিশেষ করে বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিলো অসাধারণ।
ডি পলের ভাষায়, বিশ্বকাপে এমন কীর্তি আগে কেউ করতে পারেননি। ৩৯ বছর বয়সেও মেসি সেই নজির গড়েছেন। বিভিন্ন প্রজন্মের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি টুর্নামেন্টের সেরা হয়েছেন বলেও মন্তব্য করেন ডি পল।
এদিকে মেসি সম্প্রতি চ্যাম্পিয়ন্স কাপ জিতে ক্যারিয়ারের ৪৯তম শিরোপা অর্জন করেছেন। ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় মেসির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালের নামও রয়েছে।
আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। মেসি জিতলে এটি হবে তার নবম ব্যালন ডি’অর।
শান্ত
