সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এই ঘটনা ঘটে।
কৃষকদের অভিযোগ, গাবতলা বাজারের ভাই ভাই মেশিনারিজ নামের ডিলার পয়েন্টে সকাল ৮টা থেকে সার বিতরণের কথা ছিলো। ভোর থেকে সারের জন্য লাইনে দাঁড়ান কৃষকরা। শত শত কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পর সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এসময় সেখানকার পরিস্থিতি দেখতে গেলে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন তারা।
প্রায় ৪ ঘণ্টা পর পুলিশি পাহারায় কৃষি কর্মকর্তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তিনি জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়।
// ইমরান//
