দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো ১ হাজার
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং সন্দেহজনক হামে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জন।
গত ১০ এপ্রিল থেকে এই পর্যন্ত দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের। এই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন।
নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৬৩ জন। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যাও ঢাকায় সর্বোচ্চ, ৪২৬ জন। এরপর সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩ এবং ময়মনসিংহে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
/শান্ত/
