বাংলাদেশ রেলওয়েতে চাকরি, লাগবে না আবেদন ফি
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ নিয়োগে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ফি লাগবে না।
পদের নাম: প্যানেল আইনজীবী
পদসংখ্যা: ২২টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদন পদ্ধতি: অফলাইন
বয়সসীমা: ৪ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা
আবেদন ফি: নেই
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন করতে হবে-অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে ও আহ্বায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।
আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পর এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।
/শান্ত/
