ড্রাগনক্ষেতে মিললো কিশোরের লাশ
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগনক্ষেত থেকে জিহাদ হোসেন নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এই ঘটনা ঘটে। জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। শনিবার সকালে ভৈরবা গ্রামের একটি ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্বজনেরা গিয়ে জিহাদের মরদেহ শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
// ইমরান//
