রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী
চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম. জাহিদ হোসেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার সার্জারি বিষয়ক সম্মেলনে এই কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে। চিকিৎসার মান আরও বাড়ানো গেলে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে সরকার। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই স্বাস্থ্যখাতে বাজেট দ্বিগুণ করা হয়েছে।
//ইমরান//
