এখনো অর্থ মন্ত্রণালয়েই আটকে আছে নতুন পে স্কেল
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন এক সপ্তাহের মধ্যে জারি হতে পারে-এমন প্রত্যাশার প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো গেজেট প্রকাশ হয়নি। এমনকি অনুমোদিত বেতন কাঠামোর খসড়াও আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। খসড়াটি এখনো অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারির ইঙ্গিত দেওয়া হয়েছিলো। তবে সময় গড়ালেও প্রজ্ঞাপন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রজ্ঞাপনের আগে সামরিক-বেসামরিক বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা যুক্ত করা হচ্ছে। খসড়া প্রস্তুত হলে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন জারি করা হবে।
/শান্ত/
