ইউপি নির্বাচন কবে? যা জানালো ইসি
নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ নানা বিষয় বিবেচনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান।
ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছিলো। তবে সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।
নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় রেখে ওই সময়ে নির্বাচন করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
এদিকে, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের সঙ্গে যে সংলাপ হওয়ার কথা ছিলো, সেটিও বাতিল করেছে ইসি।
অর্থাৎ, নভেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা তৈরি হলেও, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা তফসিল ঘোষণা হয়নি।
//রুশা//
